২২ মার্চ বদর মোকাম জামে মসজিদে ওয়াজ মাহফিল ও আজান প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সর উদ্যোগে আগামী ২২ মার্চ ২০২০ ইংরেজী রবিবার পবিত্র জোহরের নামাজের পর হতে এক বিশাল ওয়াজ মাহফিল ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসাবে তশরিফ আনবেন- চট্রগ্রাম আল-জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়ব সাহেব দা: বা:,  প্রধান আলোচক হিসাবে তশরিফ আনবেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা আবদুল বাসেত খানঁ সিরাজী, বিশেষ মেহমান হিসেবে তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা হাসান জামিল ঢাকা, বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট আলেমেদ্বীন মূফতি কেফায়তুল্লাহ শফিক, চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির খালভী, আল্লামা আবদুল খালেক নিজামী ও মাওলানা ইমাম জাফর আলম।

ওয়াজ মাহফিল ও আজান প্রতিযোগিতা সফল করার লক্ষে বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভা গতকাল বাদে জুমা বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সহ-সভাপতি আবদুল মঈন শমশের মঈন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুস সাত্তার, বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির নির্বাহী সদস্য এস.এম মিজানুর রহমান, আবদুল কাইয়ুম জুয়েল, এস.এম কফিল উদ্দিন, আবু আদনান সাউদ, এস.এম জসিম উদ্দিন, এ কে রাসেল চৌধুরী ও বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরী প্রমুখ।

সভায় ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসলমানদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজান প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহী সকল ব্যক্তিকে আগামী ২০ মার্চ ২০২০ ইং তারিখের মধ্যেই ০১৮৫৩৪১৩৩৪১ ও ০১৮১৫৯২৪৯৫৫ নম্বরে যোগাযোগ কারার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.