ওয়ান নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি। এরপর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।
পরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে সকাল ১০টায় বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.