বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতির সাথে সিবিআই ইউ শাখার সৌজন্য সাক্ষাৎ

ওয়ান নিউজ ডেক্সঃ  বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ,কক্সবাজার ইন্টারন্যাশনাল শাখা পরিবার আজ বিকাল ৪টার সময় কক্সবাজার হোটেল অভিসারে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট নাজিমের সাথে সৌজন্য সাক্ষাত, গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্দেশনা গ্রহণ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কক্সবাজার ইন্টান্যাশনাল শাখার পক্ষে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রাজ, সহ সভাপতি মাহিব উল্লাহ, এজাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ ও শেখ রাসেল এবং নরুল আবছার।

উক্ত সাক্ষাতে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধরী এবং সহ সভাপতি মাহিব উল্লাহ সংগঠনের নানা কর্মকান্ড ও সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।

কেন্দ্রীয় সভাপতি সংগঠনের কার্যকলাপের বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং অভিজ্ঞতা প্রকাশ করেন। তিনি সংগঠনের সবাইকে দেশের উন্নয়ন মূলক কাজ, দেশকে আইনি শৃংখলার মাধ্যমে উন্নত করার আহবান জানান। তৃণমূল থেকে সব পর্যায়ের মানুষের কাছে সাংবিধানিক ও আইনি সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার পরামর্শ দেন।

উক্ত সাক্ষাৎকারে সিবি আই ইউ শাখার সভাপতি মোয়াজ্জম মোর্শেদ জিনান বর্তমানে নেপালে অবস্থান করায় স্বশরীরে উপস্থিত থাকতে পারেনি তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত হন।

কক্সবাজারের মাটিতে কেন্দ্রীয় সভাপতির সাথে সাক্ষাৎ হওয়ায় সিবিআইইউ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট সবাই আনন্দ প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.