ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, দুই সহোদর গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, সরকারের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে
নীতিবাচক ও কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকার বিরোধী কর্মকান্ড উস্কানীমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করায়
সাতকানিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাকানিয়া ইউনিয়নের মন্জিলের দরগার চর টেন্ডল পাড়ার আক্কাস সওদাগরের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও তার ছোট ভাই মো: শাহাদাত হোসেন (২৩)।
এ ঘটনায় রোববার রাতে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাদি হয়ে দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, সরকারের কর্মকান্ড নিয়ে মানহানিকর, কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্মক মন্তব্য এবং সরকার বিরাধী উস্কানীমূলক স্ট্যাটাস পোস্ট ও শেয়ার করার বিষয়ে সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগর যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের অভিযাগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে তাদের ফেসবুক স্ট্যাটাস এবং মোবাইল ফোন পর্যালোচনা করে অভিযাগের বিষয়ে সত্যতা যাচাই করা হয়। অভিযাগের সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের ও তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতদেরকে আজ সোমবার আদালতে হাজির করা হব।

মোঃ জাহেদ হোসাইন, সাতকানিয়া। তারিখ-২৫.৪.২০২১ইং মোবাইল-০১৮১৯-১৭২৭৩৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.