ফুলেল শ্রদ্ধেয় স্মরণ ভাষা শহীদের
মো:রফিক উদ্দিন লিটন, কক্সবাজার সদর প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল ভাষা আন্দোলনের মহান শহীদের।
কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ছেয়ে গেছে। প্রতি বছরের ধারায় এ বছরও অমর একুশের প্রথম প্রথরে রাত ১২টা ১ মিনিটের দিকে ঈদগাঁও শহীদ মিনারে রাজনৈতিক দল,সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্বা জানিয়ে পুষ্পমাল্য অপর্ন করে।
এদিকে সোহেল জাহান চৌধুরী ও তারেক আজিজের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ,সেলিম মোশেদ ফরাজী ও ওসমান সরওয়ার ডিপোর নেতৃত্বে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ এবং যুবলীগ,রাশেদ উদ্দিন রাশেল ও আবুহেনা বিশাদের নেতৃত্বে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ,নাছির উদ্দিন জয় ও দিদারুল ইসলামের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ,রাহুল পাল ও ফয়সাল আল ফিরোজের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।
সকালে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করেন – ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে ঈদগাঁওর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকেও পুষ্পমাল্য অপর্ন করা হয় স্ব স্ব বিদ্যালয়ে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.