ওয়ান নিউজঃ করোনার এই করুণ পরিস্থিতিতে পুরো পৃথিবীর এখন দূরাবস্থা। তারপরেও মনে হয় যেন শিক্ষা ব্যবস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। ঘরে বসে অলস সময় অতিবাহিত করছে পৃথিবীতে প্রায় ১ কোটি শিক্ষার্থী, যাদেরকে বিবেচনা করা হয় সুন্দর পৃথিবী নির্মাণের ভবিষ্যৎ কারিগর।
সারা দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হলেও, এই বিষয়ে অগ্রসর হতে পারেনি পানির ছড়া এস এইচ ডি মডেল হাই স্কুল। কারণ জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক ছিলেন এম ওমর শওকত বলেন, “এপ্রিলের শুরুর দিকে শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা যাচাই করতে গিয়ে দেখা যায়, মাত্র ১৫% শিক্ষার্থীর অনলাইন/স্মার্ট ফোন সুবিধা আছে। বাকি ৮৫% শিক্ষার্থী কথা চিন্তা করে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করতে পারিনি। তাই সিদ্ধান্ত নিলাম শিক্ষার্থীদের ৫০ জনের গ্রুপ ১ জন শিক্ষক ফোনের মাধ্যমে যোগাযোগ রাখবে।”

তিনি আরও জানান, জুলাই মাসেও পরিস্থিতি অস্বাভাবিক থাকার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় ২১ জুলাই থেকে অর্ধ বার্যিক পরিক্ষা আয়োজনের। সিদ্ধান্ত অনুযায়ী কোন প্রকার পরিক্ষা ফি গ্রহণ ব্যতীত প্রশ্ন তৈরি করে চারশো অধিক (৪০০) শিক্ষার্থীদের বাড়ি বাড়ি অভিভাবকদের হাতে পৌঁছিয়ে দেয়। রুটিন ও প্রশ্ন পত্রে উল্লেখিত তারিখ অনুসারে সকাল ১০টায় পরিক্ষা শুরু করে ১টায় উত্তর পত্র নিয়ে অভিভাবক নিজের কাছে জমা রাখবেন। সব পরিক্ষা শেষে শিক্ষকরা আবার বাড়ি বাড়ি গিয়ে উত্তর পত্র সংগ্রহ করে নিবেন।
আজ ২১ জুলাই প্রথম পরিক্ষার দিন শিক্ষকরা পরিক্ষা চলাকালীন সময়ে (১০টা থেকে ১টা) শিক্ষার্থীদের বাড়ি গিয়ে পরিক্ষা পরিদর্শন করে। রুটিন অনুসারে প্রতিটি পরিক্ষার পরিদর্শন করবে বলে জানিয়েছেন পরিচালনা পরিষদের এক সদস্য জনাব এনামুল হক।
তিনি আরও বলেন, “আমরা জানি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি পরিদর্শন করা অনেক কষ্ট সাধ্য কাজ। তারপরেও নিজেরা এত কষ্ট মেনে নিয়ে এমন কার্যক্রম হাতে নেওয়ায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, ২০১৯ সালে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পাঠদান অনুমোদন পাওয়া পানির ছড়া এস এইচ ডি মডেল হাই স্কুল ২০১৪ সাথে প্রতিষ্ঠিত হয়ে সফলতা সাথে এগিয়ে যাচ্ছে। বিদ্যালয় থেকে ৫ বার জেএসসি ও ৩ বার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশের হার শতকরা ৯৫ ভাগের উপরে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহপাঠ কার্যক্রম ও নৈতিকতা শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পরিচালিত হয় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.