ওয়ান নিউজঃ সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের গণ সংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সুপ্রিম কোর্ট সূত্র বলছে, রোববার (১১ আগস্ট) থেকে বিচার কাজ শুরু হবে কি না। অথবা উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ বিষয়ে আলোচনা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলনে যে দাবি করেছে সেটিও আলোচনা হওয়ার কথা ছিলো এই বৈঠকে।
এর আগে গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার আগে এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত নেন রাষ্ট্রপতি। যেখানে রুলিং দিয়ে বর্তমান পরিস্থিতিতে এটিকেই সঠিক পন্থা বলা হয়। ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশে ছেড়ে যান শেখ হাসিনা। এরপর সাংবিধানিক সংকট তৈরি হয়। পদত্যাগের দাবি ওঠে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.