এম, নুরুল কাদের, মহেশখালী থেকে।
ছোট মহেশখালী ইউনিয়নের ডেইলপাড়ায় প্রতিপক্ষের হামলায় দশম শ্রেণির ছাত্র রাজ্জাক কে আহত, বাড়ি ভাংচুর ও লুটপাট করে।
ছোট মহেশখালী ইউনিয়নের ডেইলপাড়ায় প্রতিপক্ষ মোঃ এখলাছ মিয়া, মোঃ রাসেল, পুতু মিয়া, মোঃ রাসেল, আব্দু সালাম, বায়তুল্লাহ ও মকসুদ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত ৯ জুন রাত ৯ টার সময় দরজা, জানালা ভেঙ্গে বাড়িতে ঢুকে লুটপাঠ, স্বর্ণালংকার, টাকা, জমির দলিলাদি ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
পরবর্তী দফায় দফায় হামলা চালিয়ে সর্বশেষ ১১ জুন সকাল ১০টার সময় লিডারশীপ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাজ্জাক উদ্দিন প্রতিবেশী মোঃ মিজানের চায়ের দোকানে বসে চা পান কালীন সময়ে এখলাছ মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
আহত রাজ্জাক উদ্দিন এর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় মহেশখালী হাসপাতালের কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে। ওয়ান নিউজ কে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত মীর কাশেম বাদী হয়ে এখলাছ মিয়াকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সন্ত্রাসী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.