প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা।

গত-৩০শে এপ্রিল স্থানীয় কয়েকটি অনলাইন পত্রিকায় “উখিয়ায় এক যুবককে অপহরণ করে হত্যার অপচেষ্টার অভিযোগ”
শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার/আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ কাল্পনিক। ঘটনা বিহীন এহেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও তথ্য বিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।

অভিযুক্তরা বলেন, ঘটনা বিহীন হাস্যকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কোন না কোন অপ্রীতিকর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সংবাদকর্মীকে এমন ঘটনা বিহীন, বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়। ভবিষ্যতে সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সংবাদকর্মী/সম্পাদকের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।

প্রকাশিত সংবাদে ভিকটিমের ফুটেছের ক্ষতস্থান দেখলে স্পষ্ট হওয়া যায় যে, এটি কি সন্ত্রাসী হামলা নাকি নাটকের মঞ্চ থেকে তোলা ছবি। টাকা বা স্বজনপ্রীতির কাছে জিম্মি হয়ে যে কারো ব্যাপারে মিথ্যা ও রুচিহীন মন্তব্য সংবাদকর্মীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই জাতির বিবেক খ্যাত সাংবাদিকতার মহৎ পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রেখে সংবাদ পরিবেশন করেন এবং জাতিকে বিভ্রান্তিকর তথ্য থেকে মুক্তিদিন ।

উল্লেখ্য যে, প্রকাশিত সংবাদে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মোঃ ছানাউল্লাহ ও শামসুল আলম সোহাগের নির্দেশে নুরুল আলম কে হত্যার উদ্দেশ্য অপহরণ করে আমানত উল্লাহর বাড়িতে আটকিয়ে রেখে আনসারুল্লাহ ও বাশিয়া সহ কয়েকজন মিলে লোহা রড ও হাতুড়ি দিয়ে অমানুষিক নির্যাতন চালায় বলে যে অভিযোগ আনা হয়েছে তার সত্যতা যাচাইয়ে ভিকটিম নুরুল আলমের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, মোঃ ছানাউল্লাহ, আবদুল্লাহ আল মামুন ভাই সহ কয়েকজন আমাদের বাড়িতে আসছিল তাদেরও বলছি ঘটনা মিথ্যা, অন্য কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাদের অজান্তে এমন মিথ্যা সংবাদ পরিবেশন করছে। ভিকটিম নুরুল আলমের বড় ভাই শামসুল আলম ও মৌঃ আনোয়ার হোসেন বলেন, পরস্পরের মধ্যে ষড়যন্ত্রমূলক ও প্রশ্নবিদ্ধ সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গুজব ও মিথ্যা সংবাদ প্রচারে কাউকে ছাড় দেওয়া হবে না। জাতির এই ক্রান্তিলগ্নে সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন।

প্রতিবাদকারীর পক্ষে :-

মোঃ ছানা উল্লাহ

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.