গত ২৪ মে ২০১৯ কক্সবাজার এর জনপ্রিয় অনলাইন কক্স ৭১ এ খুরুশকুলে দাপিয়ে বেড়াচ্ছে ২ ডজন ইয়াবা ব্যবসায়ী শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশে ডেইল পাড়া নাম দিয়ে সেখানে আমার নাম ব্যবহার করে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত সংবাদে প্রকাশিত হয় আমি নাকি ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। আমি মাদককে ব্যক্তিগতভাবে ঘৃণা করি। আমি এলাকায় ছোট খাটো ব্যবসা করে কোন রকম জীবন যাপন করতেছি। বিভিন্ন এনজিও এবং ঋণদান সংস্থায় আমার নামে ৪/৫ লক্ষ টাকা লোন রয়েছে। নুন আন্তে পান্তা পুরায় মতো অবস্থা আমার। এটি মূলত আমার সীমানা ও জায়গা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ষড়যন্ত্র মাত্র। আমার আপন চাচা কিছু দিন আগে সদর থানায় একটি মামলা করে। পরে স্থানীয়ভাবে মিমাংশা হয়ে যায়। কোথাও আমাকে গায়েল করতে না পেরে চলমান ইয়াাবা বিরোধী অভিযানে আমাকে ফাঁসানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী ও কতিপয় সাংবাদিক নামদারী লোকদের সাথে অবৈধ চুক্তির মাধ্যমে আমাকে পরিকল্পিতভাবে সামাজিক এবং মানষিকভাবে হেনস্তা করার জন্য পূর্ব থেকে ষড়যন্ত্র করে আসতেছে এবং করে যাচ্ছে। আমি আমার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে ছোটোখাটো ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। আমার নামে বিভিন্ন পত্রিকায় লিখতেছে আমি নাকি ইয়াবা ব্যবসা করে কোটিপতি হয়েছি। তাই আমার বিনীত অনুরোধ প্রশাসন ও সাংবাদিক ভাইয়েরা যদি মনে করে প্রয়োজনে গোয়েন্দা সংস্থা এব্যাপারে আরো গভীরভাবে তদন্ত করলে আসল ঘটনা উদঘাটিত হবে। সুতরাং আমি এ ষড়যন্ত্র মূলক ও প্রতিহিংসা মূলক বানোয়াট সংবাদ সমূহের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আগামীতে এধরণের বানোয়াট সংবাদ প্রকাশ করলে আমি পত্রিকার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করতে বাধ্য থাকিব। পাশাপাশি এ সংবাদ সমূহের ব্যাপারে প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
নিবেদক
রাশেদুল ইসলাম
পিতা- আমির সুলতান
২নং ওয়ার্ড, ডেইল পাড়া, খুরুশকুল
সদর, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.