ইমাম খাইর#
মহেশখালী উপজেলার ছোট মহেশখালী মুদির ছড়ার প্যারাবন থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তার পরনে হাফ প্যান্ট ও গায়ে ফুলহাতা একটি গেঞ্জি রয়েছে। বয়স অনুমান ৩৫ বছর।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌর লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্যারাবনে পড়ে থাকা লাশটি পুলিশ পাঠিয়ে উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করা যায় নি। শারীরিক অবয়ব দেখতে তাকে কোন জেলে মনে হচ্ছে। দুই দিন আগে সাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ তিন জেলের কেউ হতে পারে বলেও ধারণা করছে অনেকে।
এদিকে, মঙ্গলবার দুপুরে মহেশখালীর পৌরসভার গোরক ঘাটার জেটি সংলগ্ন সাগর কিনারে আরো এক শিশুর লাশ দেখেছে এলাকাবাসী।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.