পেকুয়া সংবাদদাতাঃ
পেকুয়ায় ব্যাটারীচালিত অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সাকিব বাবু (১২) নামে শিশু নিহত হয়েছে।
বুধবার (১১আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউপির ফাঁশিয়াখালী স্কুল স্টেশনস্থ ফোরকানের মালিকানাধীন অটোরিকশা গ্যারেজে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু একই ইউপির পূর্ব জালিয়াকাটা এলাকার মোঃ জকরিয়ার ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টি শিশু মৃত্যুর বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি মোঃ সাইফুর রহমান মজুমদার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.