এম.মনছুর আলম, চকরিয়া :
বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। মহামারী এ রোগে আক্রান্ত হয়ে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এখন দেশে অঘোষিত ভাবে চলছে লকডাউন। আর এতে গৃহবন্দী হয়ে বিপাকে পড়ছে কর্মহীন ও দরিদ্র মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পরিবারের অবস্থা চরম ভয়াবহ। করোনা’র প্রাদুর্ভাব এ অনেক দিন মজুর দরিদ্র বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারেও একই অবস্থা। দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না। দেশের প্রতিটি শহর ও গ্রামে-গঞ্জে তার ব্যতিক্রম নয়। এ দুর্যোগের সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী কর্মহীন ও দরিদ্র মানুষের কাছে সবার আগে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন তরুণ আওয়ামীলীগ নেতা ও মানবাধিকার কর্মী, বিশিষ্ট শিক্ষানুরাগী কামরুজ্জামান সোহেল। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে সপ্তম দফায় প্রতিটি ওয়ার্ডের গরীব, অচ্ছল দিনমুজুর ও নিম্ন আয়ের ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
জাতির এ চরম দুর্যোগ মুহূর্তে কামরুজ্জামান সোহেল এর মানবিক সহায়তা পেয়ে তার ইউনিয়নে ৯টি ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটেছে। বিশেষ করে কর্মহীন, শ্রমজীবি ও দরিদ্র পরিবার গুলো সবার আগে তাদের পাশে থেকে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় আনিচ পরিবারের সন্তান সোহেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, উপজেলার উপকূলীয় ৭টি ইউনিয়নের মধ্যে পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ আনিচ পরিবারের সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী মো.কামরুজ্জামান সোহেল ব্যক্তিগত তহবিল থেকে তার নিজের ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মধ্যে কর্মহীন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত সর্বসাধারণের এই দু:সময়ে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে সবার আগে এগিয়ে এসেছেন। তিনি গত ২৮ মার্চ প্রথমধাপে এলাকার ৩০০ কর্মহীন গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসুচি শুরু করেন।
এরপর থেকে ধারাবাহিক ভাবে তার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
তিনি ১১ এপ্রিল চরপাড়া এলাকা ও মাঝেরপাড়া এলাকাসহ আশপাশ এলাকার প্রায় ২০০ গৃহবন্দী থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তরুণ জননেতা কামরুজ্জামান সোহেল।
শনিবার সারাদিন তিনি প্রতিটি গরীব পরিবারের ঘরে ঘরে গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। করোনায় গৃহবন্দী গরীব ও অচ্ছল পরিবার সমূহ খাদ্য সহায়তা পেয়ে খুবই খুশি হয়েছে।
তরুণ আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সোহেল বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দুর্যোগের এই মুহুর্তে সামর্থ অনুযায়ী এলাকার গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি। ইতোমধ্যে সাত দফায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২০০টি পরিবারের মাঝে আমার ব্যক্তিগত তহবিলের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও কয়েক ওয়ার্ডের সকল গরীব পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে।
তিনি সবাইকে ঘর থাকার আহবান জানিয়ে বলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে এবং পরিবার সদস্যদের নিরাপদ রাখুন, প্রতিবেশিকে নিরাপদে থাকার সুযোগ দিন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.