পুরা শহর নিয়ন্ত্রণে রেখে শান্তিপূর্ণ মিছিল করে কক্সবাজার জেলা ছাত্রলীগ:
জে,জে বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট কথিত জিয়া এতিমখানার দুর্নীতি মামলার রায় ঘোষণার আগেই সকাল থেকে মাঠে সক্রিয় ছিলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।
পরে রায় ঘোষনায় সাথে সাথেই আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ। কক্সবাজার জেলা ছাত্রলীগের সফল সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে পুরা শহর নিরাপত্তায় রেখে কাটানোর পর রায় ঘোষণা হলে আনন্দ মিছিল শুরু করে।

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া তারেক রহমানসহ মামলার বাকি পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচার আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। এরপরই আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করে।
বিএনপি জামাত এবং ছাত্রদল ও শিবিরের তান্ডব যেন শুরু করতে না পারে সেদিকে খেয়াল রেখে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। এদিকে, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের নেতৃত্বে সকাল ৮টা হতে শহরের সব গুরুত্বপুর্ন মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলো।
পরে রায় ঘোষণা হলে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের ইশতিয়াক জয় বলেন, কক্সবাজারে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ কেউ পাবে না। প্রশাসনের পাশাপাশি রাজপথ দখলে রাখবে ছাত্রলীগ এমন মন্তব্য করেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.