পিসফুলের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চকরিয়া সংবাদদাতা:
কক্সবাজারের চকরিয়ার বৃহত্তর সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়েছে।
৬ ফেব্রুয়ারী সকাল ১০টা হতে কোরক বিদ্যাপীঠ মিলনায়তনে নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও তদস্থলে ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জুবাইদুল হক, বিশেষ অতিথি টিঅআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ জি এম জাহাঙ্গীর আলম, চকরিয়া প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী নুরুল আবসার বাদশা,সিনিয়র সাংবাদিক মনজুর আলম ও জহুরুল আলম,বিশিষ্ট বীমাবিদ হাসিনা আক্তার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে পিসফুলের অরাজনৈতিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে সকলের সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য নতুন একটি আংশিক কমিটি গঠন করেন। টিঅআইবি চকরিয়ার এরিয়া ম্যানেজার এ জি এম জাহাঙ্গীর আলম নিন্মোক্ত কমিটি ঘোষনা করেন। কমিটির কর্মকর্তারা হলেন; সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি-১ এস এম পাইলট, সিনিয়র সহ-সভাপতি-২ এন ঈসমাইল মানিক, সহ-সভাপতি ফাহিম মোর্শেদ আদর, সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল মোস্তফা রিমন, যুগ্ম সম্পাদক কাইছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সাইমন, নির্বাহী সদস্য-১ রমিজ সিকদার। নির্বাহী সদস্য- ২ আবসার উদ্দিন। পরবর্তীতে পৌরসভা ও ১৮ইউনিয়ন থেকে সদস্য অন্তর্ভূক্ত করে কমিটি প্রকাশ করা হবে বলে নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.