পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার জোয়ারিয়ানালায় নির্মাণাধীন বিকেএসপির সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সোমবার (২৪ মে) রাত আনুমানিক ৭:৫০মিনিটের সময় কক্সবাজারগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা কভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাইক চালক রিদুয়ানের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় তার মামা জুবাইর কে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জুমনগরের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দু রশিদের ছেলে রিদুয়ান (২১) ও আশেক আহমদের ছেলে জুবাইর (২৩) । তাদের দুই জনকে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
একই সাথে গুরুতর আহত হওয়া ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার বাসিন্দা মোফাচ্ছেল’কে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্মরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। হতাহত সকলেই মোটরসাইকেল আরোহী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে তুলাতুলি হাইওয়ে পুলিশ ও রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.