ওয়ান নিউজঃ কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা বাঁচা মিয়া ঘোনা এলাকায় আজ সকাল ৬:২০ মিনিটে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে ।

নিহতরা হলেন ঐ এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিনা আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮), খাইরুননেছা (৬)।

নিহতের মা সকালে ঘরের বাহিরে কাজ করতে ছিলেন, এসময় হঠাৎ বাড়ির পাশ্বের পাহাড় ধসে বাড়ীর উপর পড়লে মা চিৎকার দিলে আশ-পাশ্বের লোকজন জড়ো হয়ে উদ্ধার করেন নিহতের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.