‘পাস’ লাগবে শিক্ষা ভবনে প্রবেশে

ওয়ান নিউজঃ শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) প্রবেশ করতে ‘পাস’ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর কারণে প্রবেশাধিকার সংরক্ষণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাউশি।

আজ রোববার (২৭ সিম্বের) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক আদেশে এ তথ্য জানায়।

আদেশে বলা হয়েছে, শীত মৌসুমে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রবেশাধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রবেশের আগে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কর্তৃপক্ষের নিকট থেকে ‘পাস‘ সংগ্রহের জন্য দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে ‘পাস’ অনুমোদনের জন্য entrypassdshe@gmail.com ঠিকানায় আগে থেকে আবেদন করা যাবে।

‘পাসে’ সাক্ষাৎকারীর নাম, কর্মস্থল, সাক্ষাতের তারিখ, সাক্ষাতের উদ্দেশ/সাক্ষাতকারী কর্মকর্তার নাম এবং সাক্ষাৎকারীর মোবাইল নম্বর উল্লেখ থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.