নিজস্ব প্রতিবেদকঃ ‘একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’
পালং মেডিকেল ইনস্টিটিউটস’ এর অঙ্গ প্রতিষ্টান (পালং নার্সিং কলেজ, পালং ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি এন্ড ম্যাটস, পালং কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, পালং পলিটেকনিক ইনস্টিটিউট) এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারী’২৩ যথাযোগ্য মর্যাদায় পালং মেডিকেল ইনস্টিটিউটস ক্যাম্পাসে স্থাপিত শহীদ বেদীতে বিভিন্ন কোর্সের পুষ্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ গোলাপী কুলেন্তুনু’র সভাপতিত্বে পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাতীয় পাটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন চেয়ারম্যান পালং মেডিকেল ইনস্টিটিউটস, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক জনাব, ছানা উল্লাহ, সোনালী ব্যাংক কর্মকর্তা বাবু সঞ্জয় বড়ুয়া, চিকিৎসা প্রযুক্তিবিদ হুমায়ুন রশিদ শাহীন, অনুষ্টান সঞ্চলনা করেন পালং মেডিকেল ইনস্টিটিউটস’র বিভাগীয় প্রধান প্রভাষক শুভংকর বড়ুয়া।

অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুল আবছার, প্রভাষক শিখা ছিদ্দিকা, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শামীম নেওয়াজ বাপ্পা, প্রভাষক তানজিলা জামান ইতি, প্রভাষক আলামিন পাঠান, প্রভাষক জারিয়া আক্তার, প্রভাষক বাপন কান্তি ধর, ইনস্ট্রাক্টর জনাব ফখরুল ইসলাম নোমান, আইসিটি শিক্ষক জনাব ইমরান হোসাইন, মার্কেটিং কর্মকর্তা জনাব সুধীর চন্দ্র দাশ, সহ: মার্কেটিং কর্মকর্তা জনাব আনছার উল্লাহসহ ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে একুশে ফেব্রুয়ারির গান পরিবেশন করে পালং মেডিকেল ইনস্টিটিউটস মিউজিক ক্লাব এবং একুশে কবিতা, গান, চিত্র অংকন, বক্তব্যে অংশগ্রহণ করে ছাত্র ছাত্রীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.