পাবলিক রিলেশনস ম্যানেজার নিয়োগ দেবে হোটেল প্যান প্যাসিফিক

ওয়ান নিউজ ডেক্সঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। ‘পাবলিক রিলেশনস ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক অথবা মিডিয়া বা মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া : সদ্য তোলা ছবি, আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা- ১২১৫’।

অথবা careers.ppdac@panpacific.com ইমেইলে আবেদন করা যাবে।

আবেদনের সময়সীমা : আবেদন করা যাবে ৩০ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন…

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.