পাথরঘাটায় শিশুর সাথে বিভৎসতা, আনসার সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটায় এক শিশুকে পায়ুপথে লাঠি ঢুকিয়ে নির্যাতনের অভিযোগে এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথমে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য রুবেল সরদার নামের ওই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল সরদার বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে নির্যাতনের শিকার শিশুর পরিচয় সম্পর্কে জানা যায়নি।

ঘটনায় আনসার সদস্যের কি ভূমিকা বা সে কেন এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে- সেটি খুঁজে বের করতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব বিষয় জানিয়েছেন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘শিশুটি পাথরঘাটার গঙ্গাপাড়ায় খেলতে গেলে তাকে পায়ুপথে লাঠি ধারা আঘাত করে আনসার সদস্য রুবেল সরদার। এখন পর্যন্ত আমরা এটিই জানতে পেরেছি। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।’ -সিভয়েস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.