পাউরুটি-লাচ্ছায় তৈরি মজাদার ‘কুনাফা টোস্ট’

ওয়ান নিউজ ডেক্সঃ টোস্ট বলতে শুরুতেই আমাদের ভাবনায় আসে বিস্কুটের কথা। কিন্তু লাচ্ছা সেমাইয়ের টোস্ট? খাবার তৈরির উপাদানটাই একদম ভিন্ন। তাহলে খাবারটাও ভিন্ন স্বাদের হবে তা আর বলার অপেক্ষা রাখে না। লাচ্ছা দিয়ে তৈরি বলে মজাদার এই টোস্টের নাম কুনাফা টোস্ট।

চলুন জেনে নিই মজাদার কুনাফা টোস্টের রেসিপি-

‘কুনাফা টোস্ট’ বানাতে যা লাগবে- 

পাউরুটি – ১০ পিস (পাশগুলো কেটে নিতে হবে)

কুনাফার সেমাই / লাচ্ছা সেমাই – ১ প্যাকেটের মতো (১/৪ চা চামচ অরেন্জ ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে)

ডানো ক্রিম – ১টিন

মোজারেল্লা চিজ – পরিমানমতো

ডিম – ২টি (ভালো করে ফেটে নিতে হবে)

বাটার – পরিমানমতো

প্রণালি: 

প্রথমে ১টি পাউরুটির মধ্যে ১ টেবিল চামচের মতো ডানো ক্রিম আর পরিমান করে মোজারেল্লা চিজ দিয়ে এর উপর আরেকটি পাউরুটি দিয়ে হালকা চেপে দিবেন।

এরপর পাউরুটির পিসটাকে ডিমের মধ্যে চুবিয়ে সেমাইয়ের মধ্যে মাখিয়ে নিবেন।

এরপর একটি ননস্টিক ফ্যাই প্যানে পরিমান করে বাটার নিয়ে পাউরুটির পিস দিয়ে মিডিয়াম হালকা আঁচে রেখে দুই পাস ভালো করে ছেঁকে নিবেন।

এইভাবে সব পিসগুলো করে নিবেন।

এরপর প্রতি পিসকে ২ ভাগ করে এর উপর চিনির সিরা বা কন্ডেন্সড মিল্ক বা মধু ঢেলে পরিবেশন করবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.