এম.মনছুর আলম, চকরিয়া :
আসন্ন ২৮ নভেম্বর চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে দিনব্যাপী নৌকার প্রতীকের সমর্থনে প্রচার-প্রচারণা, গণসংযোগ, নির্বাচনী অফিস উদ্বোধন এবং উঠান সভা করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ায়ম্যান প্রার্থী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউপি চেয়ায়ম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (বাবলা)।
শুক্রবার সকাল থেকে রাত ৮ পর্যন্ত ইউনিয়নের দরবেশকাটা, ইলিশিয়া, পোকখালী, লালব্রীজ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় এবং নানা স্থানে ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন। এছাড়াও বিকেলে লালব্রীজের মোড়ে নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি।
পরে নৌকা প্রতীকের সমর্থনে রাতে ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ায় সর্বস্তরের জনসাধারণ নিয়ে এক নির্বাচনী উঠান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরী। উক্ত উঠান সভায় এলাকার শত শত নারী-পুরুষ নৌকা পক্ষের সমর্থনে উপস্থিত হয়।
উঠান সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ায়ম্যান প্রার্থী, বর্তমান ইউপি চেয়ায়ম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (বাবলা) বলেন, দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে রাষ্ট্রীয় ভাবে ক্ষমতায় রয়েছে আওয়ামীলীগ সরকার। এই সরকারের আমলে দেশের প্রতিটি গ্রামাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যার সুফল পশ্চিম বড় ভেওলার জনসাধারণ ভোগ করছেন। যে সমস্ত রাস্তাঘাট দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে অনুপযোগী ছিল তা উপযোগী হিসেবে গড়ে তোলা এবং শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা হয়েছে। এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের ভিজিএফ এর আওতায় নিয়ে আসছি। এছাড়াও বিধবা ভাতা, বয়স্ক ভাতাও নিশ্চিত করা হয়। অতীতে আমাকে ভোট দিয়ে মানুষের কল্যাণে সেবা করার জন্য যে ভালোবাসা দেখিয়েছন তা কখনো ভূলার নয়, আমি তার জন্য এলাকার সর্বস্তরের জনগণের কাছে চির কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ ভাল থাকে এবং দেশের মানুষের কথা ভাবে। যে মার্কা উন্নয়নের কাজ করে সেই নৌকাকে বিজয় করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের জনসাধারণকে আবারো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকার প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে বিগত সময়ে যেসব উন্নয়ন করেছি তা বুঝাতে হবে। বিগত পাঁচ বছর ধরে মানুষের সেবা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি এবং কারো ক্ষতি করিনি। বিগত দিনের কথা গুলো চিন্তা করে আগামী ২৯ নভেম্বর আমাকে পুন:রায় নৌকা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন সেটা প্রত্যাশা রাখি। অতীতে যেভাবে সুখে-দুঃখে ও বিপদে-আপদে জনগণের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ইনশাআল্লাহ ভবিষৎতেও থাকবো।
এ সময় উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি নুরুচ ছোবহান, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ছমি উদ্দিন, কাইছারুল হক বাচ্চু, জয়নাল আবেদীন, আবদুল্লাহ আল মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.