সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়া সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাসান মেহেদী রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে তরুণ-যুব-প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, সমাজের উন্নয়ন ও নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সচেতনতা দরকার।
এলাকার যে কোন সমস্যা সমাধানে সবসময় বিভিন্নভাবে জনগণের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন প্রধান অতিথি।
এর আগে ইরফানুল খায়েরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।
এলাকার মুরব্বি মোঃ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈদ পূণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক আমিনুর রশিদ, সদস্য সচিব বখতিয়ার হোসেন।
বক্তব্য রাখেন- মঞ্জুরুল হাসান, রফিকুল ইসলাম, আশিকুর রহমান, জাবেদ, মাসুদ।
মিলনমেলায় এলাকার দুই কৃতি সন্তান আশিক রিয়াদ ও ইরফানুল খায়ের বাবলাকে মেধাবী স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিটি কলেজের প্রভাষক তৌহিদুর রহমান।
মিলনমেলায় সার্বক্ষণিক সহায়তায় ছিলেন জসিম, নুরুল আবছার, শাহাদাত হোসেন, জুনায়েদ, হারুন, কৃষিবীদ মোঃ এমরান কবির, সাইফুদ্দিন, আবু জায়েদ, আরমান কবির, হোসেন রেজা, রিদুয়ান, আবু জাহিদ, মঞ্জুর, জাহিন।
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:২৪

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.