ইমাম খাইর#
টেকনাফে ৫ হাজার ৮৭০টি ইয়াবাসহ দুদু আলম (২৫) নামক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে হোয়াইক্যং বাজারের আমতলা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক দুদু আলম হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার কবির আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী জানান, পাচারের উদ্দেশ্যে এক ব্যক্তি কিছু ইয়াবা নিচ্ছে এমন সংবাদ অভিযান চালানো হয়।
অভিযানে আটক দুদু আলমের সাথে থাকা একটি পলিথিন ব্যাগের ভেতর ৫ হাজার ৮৭০ টি ইয়াবা পাওয়া যায়।
আইনগত ব্যবস্থা নিতে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোঃ শেখ সাদী।
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.