পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে ছুরিকাঘাত
ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরে স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে ছুরি মেরে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে স্ত্রীর পরকীয়া প্রেমিক।
রবিবার আহত অবস্থায় ওই স্বামীকে প্রথমে কেশবপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের গফুর শেখের ছেলে আসানুর শেখের (৩০) সঙ্গে একই উপজেলার মেহেরপুর গ্রামের মৃত অহেদ আলী গাজীর মেয়ে জেসমিন খাতুনের (২৪) ২০১৩ সালে বিয়ে হয়। তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।
কিন্তু বেশ কিছুদিন স্ত্রী জেসমিন খাতুন উপজেলার মেহেরপুর গ্রামের বাবু গাজীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। প্রতিবাদ করলে রবিবার সকালে স্ত্রীর প্রেমিক বাবু গাজী চিংড়া বাজারে আসার পথে ছুরি মেরে এক প্রকার হত্যার চেষ্টা করে। সে এর আগেও তাকে মারপিট করে গুরুত্বর আহত করেছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেশবপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.