কাপ্তাই প্রতিনিধি:
কাপ্তাইয়ে অসহায়, দুঃস্থ, পথচারী এবং মানসিক ভারসাম্যহীনদের মাঝে ইফতার বিতরণ করলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বড়ইছড়ি এলাকায় তিনি উপস্থিত থেকে সড়কের পাশে অবস্থান নেওয়া নিম্মআয়ের অসহায় মানুষ ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণে থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, মাহে রমজানের এই পবিত্র মাসে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে অসহায় নিম্ম শ্রেণীর মানুষ এবং মানসিক ভারসাম্যহীন পথচারীদের মাঝে ইফতার বিতরণ করার কর্মসূচী আগামী ১০ দিনের জন্য গ্রহন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও তিনি সকলকে করোনা সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মানার জন্য আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.