নোমান চেয়ারম্যানের পরিশ্রমে পাল্টে গেলো কচ্ছপিয়ার বালুবাসা গ্রাম

এস এম হুমায়ুন কবির,সহ বার্তা সম্পাদক।।

নিভৃত পল্লী,আদিযুগের ব্যবস্হায় এখনো যাদের জীবনযাপন। সেই গ্রাম টি বালুবাসা। নেই যোগাযোগ ব্যবস্হা, নেই চিকিৎসা সেবা চির অবহেলিত গ্রাম কচ্ছপিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড। এখানকার কোমলমতি শিশুরা মাইলের পর মাইল পায়ে হেটে বিদ্যা অর্জনের জন্য পাঠশালায় যায়। হাটু সমান কাঁদা মাটির রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন তারা। রামু উপজেলায় আর কোথাও দেখা মিলবে না এমন নাজুক পল্লী।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে বালুবাসা গ্রামে ভোটারের সাথে মতবিনিময় করেন বর্তমান চেয়ারম্যান আবু ইসমাইল মোহাম্মদ নোমান। জনসাধারণের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র দেখে তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে বিজয়ী হলে যোগাযোগ ব্যবস্হা তথা রাস্তা- ঘাট সহ যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করবেন। নোমান এখন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। যেমন প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন। নির্বাচনের পর ০৪ নং ওয়ার্ডের উন্নয়নের কাজে হাত দেন।

“রামুর কচ্ছপিয়া ইউপি নোমান চেয়ারম্যান প্রতিশ্রতি রক্ষা করেছেন তাই শতোর্দ্ধ বৃদ্ধা আছিয়া বললেন, কত চেয়ারম্যান আসলো গেলো কেউ কথা রাখেনি কেবল নোমান চেয়ারম্যানই রেখেছেন। কথায় কাজে মিল রাখায় বৃদ্ধা আছিয়া নোমান চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন”

সার্বিক সহযোগিতায় এগিয়ে আসেন রামু- কক্সবাজার সদর আসনের উন্নয়নের কান্ডারী, সাডাজাগানো জাতীয় সংসদের শ্রেষ্ট বক্তা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। একে একে বহু প্রকল্প এখন দৃশ্যমান।বদলে গেছে গ্রামটির চিত্র। আরো প্রকল্প বাস্তবায়নের পথে। সেই গ্রামে আজ ২৬ অক্টোবর ২ কিলোমিটার স্কুল কানেটিং সড়কের সার্ভে চলছে। স্বয়ং চেয়ারম্যান নোমান সরেজমিন সার্ভে কার্যক্রম তদারকি করেন। এসময় অতিদ্রুত সড়কটির কাজ শুরুর করার প্রতিশ্রুতি ও দেন জনগণের কাছে।

এ সময় প্রায় শতবছরের বৃদ্ধা আছিয়া আক্ষেপ করে বলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে বহু চেয়ারম্যান আসছে- গেছে। কেউ প্রতিশ্রুতি রাখেনি কিন্তু নোমান চেয়ারম্যান রেখেছে তাই বয়োবৃদ্ধা আছিয়া নোমান চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.