নির্বাচন কর্মকর্তার ফোন ক্লোন করে মেয়র প্রার্থীর কাছে চাঁদা দাবি

রামিম হাসান,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসানের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি করা হয়েছে। শুক্রবার সকালে কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনের মেয়র প্রার্থীর কাছে এই চাঁদা দাবি করা হয়। নির্বাচনে বিশেষ সুযোগ করে দেওয়ার প্রস্তাব দিয়ে এই টাকা দাবি করে।

কালীগঞ্জ পৌরসভার উপ-নির্বিাচনের দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৬৭৫৯৫৭০২২। আমার নাম্বারটি ক্লোন করে মেয়র প্রার্থী মোবাইল প্রতিকের মোস্তাফিজুর রহমান বিজুর কাছে এক লাখ টাকা দাবি করেছে। ঘটনাটি প্রার্থীর মাধ্যমে জানার পর কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান এই উপজেলা নির্বাচন অফিসার।

মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজু জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন অফিসারের মোবাইল নাম্বার থেকে ফোন করে জানায় ২৮ ফেব্রæয়ারী পৌরসভার উপ-নির্বাচনে আমি মেজিষ্ট্রেটের দ্বায়িত্বে থাকবো। আমাকে সহযোগীতার প্রস্তাব দিয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে। এরপর আমি নির্বাচন অফিসারকে ফোন দিই। কিন্তু কন্ঠ শুনে আমার সন্দেহ হয়। এসময় নির্বাচন অফিসারকে বিষয়টি অবগত করি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.