ওয়ান নিউজঃ দেশের সর্ব দক্ষিণ শেষ সীমান্তে কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুচক্রিমহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সেই লক্ষ্যে কক্সবাজারে উখিয়া-টেকনাফে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব-৭ এর সদস্যরা। এই আসন রোহিঙ্গা জনগোষ্ঠী এলাকায় হওয়ায় এ অভিযান চলছে।
(২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে এ অভিযান পরিচালনা করেন। পাপাপাশি বিভিন্ন মার্কেট, দোকান ও আবাসিক হোটলগুলোতে তল্লাশি চালানো হয়েছে।
র্যাবের ভাষ্য মতে, নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এর নিদের্শে কক্সবাজার জেলায় র্যাব-৭ এর অধিনায়কের তত্ববধানে তিন কর্মকর্তাদের নিয়ে র্যাবের ১২টি টিম মাঠে কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলার নির্বাচনী চারটি আসনে। এর মধ্যে উখিয়া-টেকনাফ রোহিঙ্গা জনগোষ্টী এলাকায় হওয়ায় তিনটি টিম নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব।
এই অভিযানের কথা নিশ্চিত করে র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, দুই দিন পর অনুষ্টিত হবে একাদশ সংসদ নির্বাচন। তারই সুত্রে ধরে, সীমান্তের কক্সবাজারের উখিয়া-টেকনাফে বাহির থেকে কোন লোকজন এসে নির্বাচনে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাবের পক্ষে থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মার্কেট, দোকানে তল্লাশি চালানো হয়। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সেই সঙ্গে সাদা পোশাকে স্পর্শকাতর স্থানগুলো গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে বলেন, বহিরাগত কোন লোকজন আবাসিক হোটেলগুলোতে অবস্থান করছে কিনা সেখানেও অভিযান চলছে। পাশাপাশি উখিয়া-টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পেও র্যাবের নজরদারী বৃদ্ধি রয়েছে।
নির্বাচনের পরিবেশ অবাধ নিরোপেক্ষ রাখতে ও ভোটের আগে ও পরে নির্বাচনী সহিংসতা রোধে এই অভিযান চলবে, বিশেষ প্রয়োজনে টেকনাফে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.