নির্দিষ্ট সময়ে নিমার্ণ কাজ সম্পন্ন করে কক্সবাজার-রামুর উন্নয়নে সহযোগিতা করুনঃউন্নয়ন কাজ পরিদর্শনকালে এমপি কমল পত্নী

নীতিশ বড়ুয়া, রামু
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর সহধর্মীনি সৈয়দা সেলিনা সরওয়ার শেলী রামু উপজেলার বাকঁখালী নদীর উপর নির্মানাধিন কচ্ছপিয়া-দোছড়ী সংযোগ সেতুর নির্মান কাজ ও দোছড়ি ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশলবিনিময় করেন। পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত পথ সভায় এমপি কমল পতœী সেলিনা সরওয়ার বলেছেন, কক্সবাজার ও রামুর অবহেলিত এলাকার উন্নয়নে সাইমুম সরওয়ার কমল এমপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অবহেলিত জনপদে রাস্তা, সেতু, বিদ্যুতের যেমন উন্নয়ন করছেন তেমনি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানেও তিনি ব্যাপক উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এসব কিছু সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের প্রিয় সাংসদ সাইমুম সরওয়ার কমলকে যেমন স্নেহ করেন তেমনি কক্সবাজারের শান্তিপ্রিয় মানুষকে ভালোবাসেন বলেই।
সৈয়দা সেলিনা সরওয়ার শেলী বলেন, শেখ হাসিনা সরকার আজ দেশের গ্রামে গ্রামে উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন। এ মহাযজ্ঞে কক্সবাজার-রামুও থেমে নেই। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের অন্যান্য অঞ্চলের চাইতে কক্সবাজার-রামুতে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি কাজের কারনে উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
এমপি কমল পত্নী সেলিনা সরওয়ার আরো বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আপনাদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে এসেছিলাম। সে সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রæতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি মতো আমরা আপনাদের পাশে থেকে এমপি কমলের নেতৃত্বে রামু-কক্সবাজারের প্রতিটি গ্রামকে উন্নয়নের ছোঁয়ায় শহরে রূপান্তর করবো।
২৯ মে, বুধবার বিকালে পরিদর্শনকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, নুরুল হক, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এমপি কমলের একান্ত সহকারি মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক ও এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর ছিদ্দিক, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আলম মেম্বার, জামাল মেম্বার, সাবেকুন্নাহার মেম্বার, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, এম সেলিম, লবা কর্মকার, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাসান ইয়াছিন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ছাত্রপরিষদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমপি কমল পত্নী সৈয়দা সেলিনা সরওয়ার শেলী বিকালে কচ্ছপিয়ায় পৌছঁলে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে প্রিয় নেতার সহধর্মীনিকে বরণ করে নেয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.