নিজ বাড়ির আঙ্গিনায় একটি হলেও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই

জাবেদুল আনোয়ার:
নিজ বাড়ির আঙ্গিনায় একটি হলেও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েস এর একদল যুবক তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা গ্রীন ভয়েস সপ্তাহ ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে। সপ্তাহব্যাপি কর্মসূচির ৩য় দিন বৃহস্পতিবার গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার দুই পাশ ও নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। বিভিন্ন প্রকার ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার সিনিয়র সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্মে উদ্বোধক হিসাবে যুক্ত হয়ে উদ্বোধন করেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবির ।

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক আলমগীর কবির জানান, গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন। পরিবেশ সচেতনতার পাশাপাশি আমরা মনে করি, যে পরিমাণ বৃক্ষ ধ্বংস হয়েছে এবং তাতে পরিবেশের যে ক্ষতি সাধন হয়েছে তা পূরণ করার জন্য বৃক্ষ রোপণ এর বিকল্প আর কিছুই হতে পার না এবং সমাজের অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এইভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসে, তাহলে এই ক্ষতি কিছুটা হলেও পুরন করা সম্ভব হবে।

তিনি বলেন, তারুন্যই শক্তি তারুন্যই বল আপনারা যেখানেই ফাঁকা জায়গা পাবেন সেখানেই গাছ লাগান। কারণ গাছ আমাদের শত্রু নয় বরং বন্ধু হয়েই সব সময় পাশে থাকবে।যেকোন দূর্যোগ পরিস্থিতে বৃক্ষ আপনাকে রক্ষা করবে মানুষদের পাশে দাঁড়াবে। কিছুদিন আগের কথায় ভাবুন সুন্দরবন আম্ফানের হাত থেকে আমাদেরকে বাচিঁয়েছে। সমাজের কিছু বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি।

অনলাইন প্লাটফর্মে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়ে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মোঃ তরিকুল ইসলাম রাতুল বলেন, গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখা প্রতিষ্ঠাকাল ২০০৫ থেকেই প্রায় প্রতিদিনই বিভিন্ন সামাজিক, মানবিক, জনকল্যানমুখী বিভিন্ন ধরনের কাজ করে আসছে। এরই ধারবাহিকতায় কেন্দ্রীয় গ্রীন ভয়েসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানকে সাধুবাদ জানাচ্ছি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গ্রীন ভয়েস কক্সবাজার জেলা সমন্বয়ক জাবেদুল আনোয়ার গ্রীন ভয়েস নাইক্ষ্যংছড়ি উপজেলার জাহাঙ্গীর, আমিন। “দেশের বায়ু, দেশের মাটি,গাছ লাগিয়ে করবো খাটি” গ্রীন ভয়েস সপ্তাহ ব্যাপি কর্মসূচি বিভিন্ন দিন বিভিন্ন উপজেলায় পালিত হবে বলে জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.