নিউইয়র্কের প্রথম নারী গভর্নরের সম্পর্কে যা জানা যাচ্ছে

ডেস্ক নিউজ:
৩৩৩ বছরের ইতিহাসে এই প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নারী গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন ৬২ বছর বয়সী ক্যাথি হকুল। তিনি নিউইয়র্কের ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুমো। তবে যৌন কেলেঙ্কারির দায়ে পদত্যাগ করতে হয় তাকে। তার জায়গায় নতুন গর্ভনর হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাথি।

১৯৫৮ সালে নিউইয়র্কের বাফেলোর এক কর্মজীবী পরিবারে জন্ম নেয় ক্যাথি। ছয় ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই অর্থনৈতিকভাবে দূর্বল ছিল তার পরিবার। এমনও সময় এসেছিল একটি ইস্পাত কারখানার কাছে একটি ট্রলারে বসবাস করতেন পুরো পরিবার।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীর সময় তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে যান। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন স্বতন্ত্র ডেমোক্র্যাট হিসেবে। কর্মজীবনের শুরুতে আইন সহায়ক ও আইজীবী হিসেবে কাজ করেছেন তিনি।

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সাবেক সদস্য ক্যাথি। কুমো-ক্যাথি জুটি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন। ২০১৫ সাল থেকে ক্যাথি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান গভর্নরের মেয়াদ পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত নিউইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাথি। নিউইয়র্কের ইতিহাসে ক্যাথিই হতে যাচ্ছেন সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকারী নির্বাচিত নারী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.