নাসির-অমির বিরুদ্ধে মাদকের মামলা

ডেস্ক নিউজ:
চিত্রনায়িকা পরীমনিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এসআই মানিক কুমার শিকদার বাদী হয়ে সোমবার মধ্যরাতে বিমানবন্দর থানায় মামলাটি করেন।

এর আগে বিকালে উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট থেকে নাসির ও অমি ছাড়াও তিন নারীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তখন মদ ও ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়।

বিমানবন্দর থানার এসআই মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আসামি করা হয়েছে।

এজাহার এক হাজার ইয়াবা ছাড়াও চার লিটার মদ উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে।

ঢাকা বোট ক্লাবের বহিষ্কৃত দুই সদস্য নাসির ও অমির বিরুদ্ধে আরেকটি মামলা হতে পারেও বলেও জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।”

পরীমনি নাসির ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে গত ৮ জুন বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সোমবার সাভার থানায় মামলা করেন। তারপরই গ্রেপ্তার করা হয় দুজনকে।

মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল্লাহিল কাফী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.