গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের নারী কাউন্সিলরের বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগে দায়েরকৃত মামলায় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহীন মোল্লা (৩৪)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা ২টার দিকে গোয়ালন্দ পৌরভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
কাউন্সিলর শাহীন মোল্লা গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার মো. চেনুদ্দিন মোল্লার ছেলে।
এর আগে নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফির ছেলে এসএম মিনার মাহফুজ বাদি হয়ে কাউন্সিলর শাহীন মোল্লাকে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে কাউন্সিলর শাহিন মোল্লার নেতৃত্বে আসামীরা রোববার নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফির বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তার ছেলে এসএম মিনার মাহফুজ বাধা দিলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার চিৎকারে তার মা নারী কাউন্সিলর মাফিয়া আক্তার টফিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে গেলে
তাদেরকে এলোপাথারী মারপিট করে আহত করে।
তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে
এসে তাদের উদ্ধার করে এবং হামলাকারীরা চলে যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার এসআই শামীম জানান, মামলার প্রেক্ষিতে সোমবার
বেলা ২টার দিকে গোয়ালন্দ পৌরসভার সামনে থেকে প্রধান শাহিন মোল্লাকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.