নাইক্ষ্যংছড়ি বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আওয়ামীলীগ সভাপতির ত্রান বিতরণ

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গত ৩ দিনের প্রবল বর্ষনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর নিজ উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে ত্রান বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৯ জুন বিকাল ৪টায় দক্ষিন বাইশারী শাহ মুস্তাফিজুর রহমান হাফেজ খানা ও এতিমখানা মাঠে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরন করেন।
ত্রান বিতরন কালীন উপস্থিত লোকজনের মাঝে তিনি বলেন , একদিকে করোনাভাইরাস অপরদিকে বন্যার পানিতে মানুষের আহাজারি।
তিনি নিজেই বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের ঘরে ঘরে গিয়ে সরজমিনে দেখে এসে হতবাক। তাই তিনি মানবিক সহায়তা হিসেবে তাৎক্ষনিক সামান্য সহযোগিতা নিয়ে জনসাধারনের মাঝে হাজির হয়েছেন। তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউ, এন ও কে অবগত করেছেন বলে জানান। এছাড়া বন্যার পানিতে ভেংগে যাওয়া বেড়িবাঁধ নির্মানে মন্ত্রী মহোদয় কে অবগত করবেন বলে ও জানান। পাশাপাশি উপস্থিত লোকজনের কাছে অসুস্থ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি মহোদয়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী সহ গণমাধ্যম কর্মী ও আওয়ামীলীগ এর নেতাকর্মীরা।
উল্লেখ্য গত ৩ দিন টানা বর্ষনের প্রথম দিনে পানিবন্দি মানুষের মাঝে নারিচ বুনিয়া গ্রামে আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর নিজ উদ্যোগে রান্না করা খাবার ও বিতরণ করেছিলেন। তার এই মানবিক সহায়তায় জনসাধারন কিছুটা হলে ও স্বস্থির নিঃশ্বাস ফেলেছে বলে জানান ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবদুর রহিম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.