জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ’র মা অায়েশা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৩০ আগষ্ট) ভোর ৪টা ৪৫ মিনিটের সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালের অাইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
তিনি চার ছেলে ও ৭ মেয়ের সন্তানের জননী।
উপজেলা চেয়ারম্যন অধ্যাপক শফিউল্লাহ’ মায়ের মৃত্যুকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়িতে শোকের ছায়া বিরাজ করছে।
এই জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের মায়ের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সকল সদস্যগন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে- অাজ সোমবার দুপুরের নামাজের পর নাইক্ষ্যংছড়ি উপজেলা থানা’র সংলগ্ন কেন্দ্রীয় মসজিদের মাঠে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরে তাকে পারিবারিক কবরস্থানে সামাহিত করা হবে।
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬
আগের খবর
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.