নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড় থেকে অস্ত্র-গুলিসহ ৪ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পাহাড়ে অভিযান চালিয়ে ৪ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। এসময় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, রোহীঙ্গা মোহাম্মদ নুর, নাজিম উল্লাহ, মোহাম্মদ আমান উল্লাহ ও খায়রুল আমিন।
কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে ৪ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.