নাইক্ষ্যংছড়িতে ৪৬৫০ ইয়াবাসহ আটক ৩

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪৬৫০পিস ইয়াবাসহ ৩জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
তারা হলেন- ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানার কাজী মনিরুল ইসলামের ছেলে কাজী ইয়াসিন (৩৭), ঢাকা রাজপাট থানার কাশিয়ানি এলাকার অাকবর অালী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও ঢাকা শাহাজানপুর শান্তিনগর থানার মাধবদি এলাকার কাজী জলিলের ছেলে কাজী অাল অামিন (৩৩)। বুধবার (৫মে) বিকাল সাড়ে ৫ টায় তাদের আটক করে।
এসময় তাদের সাথে থাকা আরো তিন ইয়াবা কারবারী পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
বুধবার রাতে আসামীসহ ইয়াবাগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়।
১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.