জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪৬ হাজার ৫০০ ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক করেছে পুলিশ।
তারা হলেন- নাইক্ষ্যংছড়ি সদরের ছালামী পাড়ার মৃত জাকির হোসেনের ছেলে মোঃ ছৈয়দ উল্লাহ (৫০) চেরার মাঠের মৃত মকবুল আহমদের ছেলে মোঃ ছৈয়দ আলম (৪০) মৃত আলী আহমদের ছেলে আবুল কাসেম (৩৫), রামুর গর্জনিয়া থিমছড়ির মৃত আমির হামজার ছেলে ইব্রাহীম খলিল (৩২) ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪’র ব্লক-বি-৮ এর আশ্রিত রোহিঙ্গা গোলাপ হোসেনের ছেলে ছাবের আহমদ (৫৫)।
সোমবার (১৬ আগষ্ট) রাত ১০ টায় দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ছালামী পাড়ার বদিউল আলমের বাড়ীর পাশে নাইক্ষ্যংছড়ি-চাকঢালা সড়কের পাকা কালভার্টের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:১১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.