জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি বটতলী পাড়া থেকে ৩৯হাজার ইয়াবাসহ ২জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ আগষ্ট ) বিকাল সাড়ে ৫ টায় সোনাইছড়ি তাদের আটক করা হয়।
তারা হলেন- মায়নমার নাগরিক চুচু অং রাখাইন (১৯) ও জুমখোলা ২নং ওয়ার্ডের মংসাফ্রু মার্মা (৩২)।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.