নিজস্ব প্রতিবেদকঃ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি বাজার সেট এলাকায় এসব ত্রাণ সামগ্রী পাহাড়ি-বাঙ্গলি অসহায় দোস্ত নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন.ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিষ্টিক্ট ম্যানেজার) খুশিরায় ত্রিপুরা, লামা,আলীকদম,র প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তাফা কামাল, মহিলা এম ইউপি রেহেনা বেগম, নুরুল আলম মেম্বার, জমির উদ্দীন মেম্বার, দেলওয়ার মেম্বারসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়,ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসাবে আজ দোছড়ি ইউনিয়নের ১২শ ৯৩ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,২ কেজি পেয়াঁজ, ২টি সাবান,১লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাক্স রয়েছে।
এছাড়াও কাল ৩ সেপ্টেম্বর বাইশারী, ৫সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে আরো ৫ হাজার ৭শত ৮২ পরিবার ইউএনডিপির এ ধারাবাহিক ত্রাণ সহায়তা পাবার কথা রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.