নাইক্ষংছড়িতে মাসব্যাপী সাতার প্রশিক্ষণ শুরু

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে মাসব্যাপী সাতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে মাসব্যাপী এ সাতার প্রশিক্ষণ (অনুর্ধ ১৫) এর আয়োজন করা হয়েছে।
শনিবার (২৬ শে ডিসেম্বর) সকাল ১১ টার সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল লতিফের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য বাবু ক্যানওয়ান চাক বলেন, পড়া লেখার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নাই। একজন ভালো খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। কারন খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের মানচিত্রে পরিচিত লাভ করে দেয়। এজন্য সরকার ফ্রি ভাবে জেলা উপজেলায় প্রশিক্ষণের আয়োজন করেছে। তিনি উপস্থিত সকল প্রশিক্ষনার্থীকে ভাল ভাবে প্রশিক্ষন গ্রহনের জন্য আহবান জানান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, প্রশিক্ষক মমতাজ আহমেদ সহকারী প্রশিক্ষক মোবিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে বাইশারী বাজারের পুকুরে সাতার প্রশিক্ষণের জন্য প্রশিক্ষনার্থীদের সাতারের মাধ্যমে মাসব্যাপী প্রশিক্ষণের যাত্রা শুরু করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.