মোজাম্মেলহক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ মোঃ কাউছার আলী (৩০) নামের মাদক কারবারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে তাকে আটক করা হয়।
সে যশোরের বেনাপোল পোর্ট উপজেলার আমড়াখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
রাজবাড়ী ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহিন আলম জানান, দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট দিয়ে ফেনসিডিল বোঝাই একটি পিকআপ নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ফেরিতে ওঠার আগ মূহুর্তে নেভি ব্লু রংয়ের ওই পিকআপটি (নং যশোর -ন-১১-১১৪৬) আটকায় তারা। এ সময় পিকআপ থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে চালক কাউছার আলীকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যানুযায়ী পিক-আপের পিছনের সিটে লুকিয়ে রাখা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ হতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:০১

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.