সহ বার্তা সম্পাদকঃ
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের রাষ্ট্রীয় নির্দেশনা থাকলে ও, বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নে মুজিব শতবর্ষ পালনের ছিঁটেফোটাও দেখা যায় নি কোথাও।
উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভার ও রাষ্ট্রীয়ভাবে মুজিব জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের নির্দেশনা থাকলেও দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ
সরকারি নির্দেশনার কোনো ধরনের তোয়াক্কা না করে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সারাদেশব্যপী একযোগে পালিত হলেও, শুধুমাত্র এই দোছড়ি ইউনিয়নে পালিত হয়নি।
এই নিয়ে, দোছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, রাশেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমরা একটি রাজাকারের দোছড়ি ইউনিয়নে বসবাস করি।
ফ্যাক্টঃ মুজিব জন্মশতবার্ষিকী।এতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
এ নিয়ে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা জানান, হাবিবুল্লাহ সাবেক জামায়াত নেতা। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। তার উচিত ছিলো সবার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জন্মশতবার্ষিকী পালন করা, কিন্তু তিনি স্বাধীনতার চেতনাকে ধারণ না করার কারনে এবং জামায়াত নেতাদের খুশি রাখতেই এই বৃহৎ অনুষ্ঠানটি পালন করেন নি। এতে তার পূর্বের জামায়াত চেতনাকে ধারণ ও লালন করছেন।
তিনি বিভিন্নভাবে স্বাধীনতার স্বপক্ষের সমর্থক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দদের হেয় প্রতিপন্ন করে আসছেন এবং স্বাধীনতাবিরোধী তথা জামায়াত বিএনপির নেতা-কর্মীদের সাহায্য সহযোগীতা ও মূল্যায়ন করে আসছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাবিবুল্লাহ ১৯৯১ সালে বান্দরবান ৩০০নং আসনে দাঁড়িপাল্লার জামায়াত এমপি প্রার্থী আমিনুল হক আজাদের পক্ষ্যে প্রচার প্রচারণা, ১৯৯৬ সালে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে বীর বাহাদুর ও শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং নির্বাচন পরবর্তী আওয়ামী সমর্থকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।
পরবর্তীতে অবস্থা প্রতিকূল দেখে ২০০০ সালে সুযোগ সুবিধা আদায়ের উদ্দেশ্যে আওয়ামী লীগে যোগদান করেন।
কিন্তু আওয়ামী লীগে যোগদান করলেও বঙ্গবন্ধুর আদর্শ কে ধারন ও লালন করতে পারেন নি বলেই জাতিরপিতার জন্মশতবার্ষিকী পালন করেন নি।
এবিষয়ে, দোছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান হাবিবুল্লাহর সাথে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.