দেশে ২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু ১২, শনাক্ত ২৫১

ইয়ানূর রহমান : গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা শনাক্ত হওয়া ও এই রোগের উপসর্গ নিয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের ও রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৭৮ জন। ইয়োলো জোনে আছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন।

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৬৩১টি নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আজ শনাক্তের হার ৩৯.৭৭।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.