দেশে ফিরে কী বললেন মিস ওয়ার্ল্ড মানুসী?

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ১৭ বছর পর মিস ওয়ার্ল্ডের মুকুট দেশে এলো। আগের দিন থেকেই তোড়জোড় চলছিল। রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখলেন মিস ওয়ার্ল্ড মানুসী চিল্লার।

বিশ্বসুন্দরীকে দেখতে উপচে পড়েছিল ভিড়। পতাকা নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান দিচ্ছিলেন ভক্তরা। বিমানবন্দরে এই জনসমর্থন দেখে আনন্দ ধরে রাখতে পারেননি মানুসী।

ভারতের আজকাল পত্রিকার খবরে বলা হয়, বিমানবন্দরে নেমেই মানুসী বলেন, ‘দেশে ফিরে আমার ভীষণ ভালো লাগছে। এত মানুষ আমাকে অভ্যর্থনা জানাতে এসেছে দেখে সত্যিই নিজেকে ধন্য মনে করছি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.