জে.জাহেদ, চট্টগ্রাম ব্যুরো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪ আসনে সাতকানিয়ার কেরানীহাট ও চন্দনাইশে
আওয়ামী লীগের নৌকা সমর্থিত প্রার্থী নজরুল ইসলামের পক্ষে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন।
দক্ষিণ জেলার সভাপতির নেতৃত্বে এ আসনে সাতকানিয়া অংশের বিওসির মোড়, মৌলভীর দোকান, কেরানীহাট, বাজালিয়া ,নয়াহাট সহ বিভিন্ন ইউনিয়নে নৌকার সমর্থনে গণসংযোগ করে নানা উন্নয়নমূলক পোস্টার ব্যানার বিলি করে ভোট চেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি এস এম বোরহান উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ রিদুয়ান লাভলু, সাংগঠনিক সম্পাদক কাজী ওয়াসিম, প্রচার সম্পাদক আবু বকর জীবন।
গণসংযোগ ও পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দিন ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.