ওয়ান নিউজঃ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুসোলু দুই দিনের সফরে ঢাকা এসেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন।
এছাড়া, ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করবেন।
তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরও পরিদর্শন করবেন।
তিনি দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে চান বলে জানা গেছে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন। সে সময় তিনি আংকারায় বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সম্প্রতি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় তুরস্ক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.