দক্ষিণ মিঠাছড়িতে খাবার পেল ৩০০ অসহায় মানুষ

ইমাম খাইর:
মুজিববর্ষ ও স্বাধীনতার রজত জয়ন্তীতে দক্ষিণ মিঠাছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত ৩০০ মানুষের মাঝে কক্সবাজার জেলা প্রশাসন ও এমএসআই এর সহায়তায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের উদ্যোগে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় এমিউজমেন্ট ক্লাবের সামনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
তিনি বলেন, মুজিববর্ষ ও সুবর্ণ জয়ন্তীতে সরকার আশ্রয়হীনদের মাঝে ঘর নির্মাণ করে দিচ্ছে। সরকারের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি এমএসআই এর মাধ্যমে নাগরিক ফোরামের সহায়তা অসহায় মানুষের মাঝে আশার আলো দেখা দিয়েছে।
সংগঠনের সভাপতি এড.দিলীপ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রোহিঙ্গা ক্যাম্প ৬,৭ এর সহকারী ক্যাম্প ইনচার্জ সিরাজুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা, রামু কলেজের সাবেক অধ্যক্ষ দিলওয়ার আলম চৌধুরী।
মাষ্টার জামাল হোছাইন চৌধুরীর সঞ্চালনায় খাদ্য সহায়তা বিতরণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক মহোদয়ের সিএ ফরিদুল আলম।
বক্তব্য রাখেন- অর্ণব ককসবাজার এর প্রধান নির্বাহী ও নাগরিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আজিম।
এ সময় ইউপি সদস্য শাকিলা সুলতানা, ৮ নং ওয়ার্ডের মেম্বার জাফর আলম, ৯ নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ আলম, চাইল্যাতলী হাইস্কুলের প্রতিষ্ঠাতা আবুল কালাম আযাদ, আনোয়ারুল ইসলাম চৌধুরী, আজিজুল হক, ব্যাংকার ছৈয়দ করিম, ব্যাংকার সুজিত চৌধুরী, নুরুল আমিন নয়ন, তোফাজ্জল হোসেন মানিক, আবুল কালাম রবি, মোঃ ফারুক, সাংবাদিক সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ, রুনাদ, নুরুল আবছার, রায়হান মাহবুব, তসনিম মাহবুব, এম এইচ বাবু, আকরাম, আবদুস সালাম, কলিম উল্লাহ, এনামুল হক, মুফিদুল আলম, দেলোয়ার হোছাইন, দেলোয়ার হেসেন শাহেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.